Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ওএসডি

তার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বড ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। তার স্থলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বড়ুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডা. জাহাঙ্গীর আলম ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় ওএসডি করা হয়েছে।

অন্যদিকে, একই প্রজ্ঞাপনে ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে কুমিল্লার বড়ুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করে চট্টগ্রামের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।অন্যথায় ২৫ আগস্ট থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

জানা গেছে, ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডা. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। তার দায়িত্বপালনকালে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বড ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল। পরীক্ষার্থীদের সময়মতো এসএমএস না পাওয়া, ওএমআর শিট পূরণ নিয়ে বিভ্রান্তি এবং পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনাও হয়।

তবে সে সময় এসব অভিযোগ অস্বীকার করেছিলেন জাহাঙ্গীর আলম।

   

About

Popular Links

x