Saturday, August 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা

সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ অনুষ্ঠিত হবে
আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ের আগেই একে একে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছাতে শুরু করেন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এর আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গভবনের প্রধান ফটক, সামনের সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রবেশের সময় আমন্ত্রিত অতিথিদের পরিচয় আমন্ত্রণপত্র যাচাই করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

   

About

Popular Links

x