Friday, August 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বঙ্গভবনে ওঠার প্রস্তুতি, যা জানা গেল

সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন বলে জানিয়েছে তার কার্যালয়। সেদিন সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন তিনি।

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নিয়েছেন দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব সামলানো মির্জা ফখরুল।

রাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়েছে, রোববার বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে নিয়ে যাবে গার্ড অব অনার মঞ্চে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে। এই পর্ব শেষে বঙ্গভবনে নিজের কার্যালয়ে যাবেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন।

রাষ্ট্রপতি কার্যালয় আরও জানিয়েছে, রোববারের আগে শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তাকে তিন বাহিনীর পক্ষ থেকে দেওয়া হবে গার্ড অব অনার। শ্রদ্ধা জানানো শেষে তিনি ফিরবেন মিন্টো রোডের বাসভবনে, এরপর যেতে পারেন গুলশানের নিজ বাসভবনে।

   

About

Popular Links

x