Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতি নিহত

গবাদিপশুর খাবারের জন্য বাড়ির গোয়ালঘরে ঘাস কাটার সময় প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর জন্য ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাধবপুর গ্রামের অমরেন্দ্রনাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

প্রতিবেশী মুকুল হোসেন জানান, সকালে অমরেন্দ্রনাথ তার বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবারের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটতে যান। একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধার করতে স্ত্রী মিনা রানী এগিয়ে গেলে তিনিও ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

প্রতিবেশীরা টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান জোহা তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে দ্রুত তাদের মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, একইসঙ্গে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

   

About

Popular Links

x