Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

ড্রেনে কাজ করছিলেন ওয়াসাকর্মী, গাড়িচাপায় মৃত্যু

এ ঘটনায় দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম

রাজধানীর মিরপুরে ড্রেনে কাজ করার সময় গাড়ি চাপায় ঢাকা ওয়াসার এক কর্মী মারা গেছেন।  

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমের (৪৭) বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। প্রায় ২৫ বছর ধরে তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।  

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওয়াসার ওই কর্মী ড্রেনে ঢুকে কাজ করছিলেন। একপর্যায়ে তিনি মাথা তুললে একটি গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি জানান, শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা সাইফুল।

   

About

Popular Links

x