Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল নারীর

পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম

চট্টগ্রামে একদিনের ব্যবধানে ট্রেন লাইনে কাটা পড়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাটের ১৬ নম্বর পুল এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারীর মৃত্যু হয়।

পম্পী বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের একটি ছাড়পত্র পাওয়া যায়, যা গত ২০ জানুয়ারি ইস্যু করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এর একদিন আগে শনিবার দুপুরে নগরীর মৌলভীবাজার রেলওয়ে সেকশন এলাকায় জিটু দাশ (৫৪) নামের আরেক ব্যক্তির একই ধরনের মৃত্যু হয়।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অসীম ধর জানান, মৌলভীবাজার সেকশনের ১৩/৩ কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে এবং পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এটিও একই ধরনের ঘটনা।

   

About

Popular Links

x