Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামিন পেলেন না চিত্রনায়ক রিয়াজ

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

জুলাই আন্দোলন নিয়ে দায়ের হওয়া দু’টি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি। 

শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল মঞ্জুরুল আলম সুজন। 

তার বিরুদ্ধে থাকা একটি মামলা, ২০২৫ সালের ২ মে রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে  দায়ের করা হয়। 

মামলায় মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। রিয়াজ ছাড়াও ওই মামলার আসামিরা হলেন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খানসহ ১৪ অভিনয়শিল্পীর নাম রয়েছে। 

জুলাই আন্দোলনকে ঘিরেই আরও একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

   

About

Popular Links

x