Monday, September 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে গরু চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু

বাঘা উপজেলার ঘটনায় অভিযুক্ত দুইজনকে রাতে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে স্থানীয়রা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

রাজশাহীর বাঘা উপজেলায় গরু চোর সন্দেহে দুইজনকে রাতে আটক করা হয়। এরপর সকালে গণপিটুনিতে শিমুল হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের শিমুল হোসেন (২৮) ও একই গ্রামের শমজান আলী (৪০) জোতকাদিরপুর স্কুলের পাশে ইয়ার আলীর বাড়িতে রাত ২টা ৩০ মিনিটের দিকে গরু চুরি করতে যায়।

এ সময় বাড়ির মালিকের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে তাদের দফায় দফায় মারপিট করে আহত করা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক শিমুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

এরমধ্যে শমজান আলীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর সালাউদ্দিন আহমেদ লিটন বলেন, “তারা মাদকাসক্ত। এলাকায় তারা কোনো কাজ করে না। সোমবার রাতে তারা গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে শিমুল হোসেনের মৃত্যু হয়েছে।”

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, “শিমুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলের মর্গে পাঠািনো হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে গরুর মালিক ইয়ার আলী বাদী হয়ে তারের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।”

   

About

Popular Links

x