চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) সার কারখানার উৎপাদন চার মাস পর আবারও বন্ধ হয়ে গেলো।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কমিয়ে দেওয়া হয় গ্যাস সরবরাহ।
তবে কাফকো কর্মকর্তারা জানিয়েছে, তিন বছর পর পর এ কারখানায় মেইনটেনেন্স পরিচালনা করা হয়। এ কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
এদিকে, কারখানায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেড (কেজিডিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, কাফকোতে এতদিন ৫০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস সরবরাহ করা হতো। সোমবার বেলা ১১টা থেকে গ্যাস সরবরাহ কমিয়ে সাড়ে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।
এর আগে, দুই মাস বন্ধ থাকার পর গ্যস সরবরাহ দেওয়া হয় কাফকোতে। গত ১ মে থেকে উৎপাদন শুরু হয়। চার মাস পর পুনরায় উৎপাদন বন্ধ হয়ে গেলো।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিতরণ উত্তর) প্রকৌশলী মোহাম্মদ রফিক খান বলেন, “সার কারখানা কাফকোতে গ্যস সরবরাহ সোমবার থেকে কমিয়ে দেওয়া হয়েছে। এতদিন এ কারখানায় ৫০ মিলিয়ন ঘটফুট করে গ্যাস সরবরাহ দেওয়া হতো। সকাল ১১টা থেকে গ্যাস সরবরাহ কমিয়ে সাড়ে ৫ মিলিয়ন ঘটফুট করে সরবরাহ করা হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হবে।”
কাফকোর চিফ অব পার্সোনাল ফারুখ আহমেদ বলেন, “তিন বছর পর পর কাফকো কারখানার মেইনটেনেন্স করতে হয়। এ কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। মেইনটেনেন্সের জন্য এক থেকে দেড় মাস কারখানা বন্ধ রাখা হবে। মেইনটেনেন্স শেষে পুনরায় চালু করা হবে।”



রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ