Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘২০২৩ সালের চেয়ে এবার জুন-জুলাইয়ে লোডশেডিং কম ছিল’

তবে আগস্টে গ্যাস-সংকটসহ বিভিন্ন কারণে লোডশেডিং বেড়েছে বলে জানান তিনি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “২০২৩ সালের জুন ও জুলাইয়ে তুলনায় এ বছর একই সময়ে গড় লোডশেডিং কম ছিল।”

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি।

লোডশেডিংয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, “২০২৩ সালের জুনে দেশে দৈনিক গড় লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট। এ বছরের জুনে তা কমে ৭৪১ মেগাওয়াট হয়েছে।”

ওই বছর জুলাইয়ে গড় লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে নেমে এসেছে ৪৬০ মেগাওয়াটে। তবে আগস্টে গ্যাস-সংকটসহ বিভিন্ন কারণে লোডশেডিং বেড়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “রাজধানী ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরে আসায় এবার কিছুটা লোডশেডিং হচ্ছে।”

“২০২৩ সালের আগস্টে গড় লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট। এ বছর আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ১, ৫৬৫ মেগাওয়াটে,” এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আগস্টে কী ধরনের সংকট তৈরি হয়েছিল, তা সবাই জানেন। সে কারণেই ওই মাসে লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেড়েছে।”

গ্যাস-সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতিও আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাপ্রকাশ করেন তিনি। 

   

About

Popular Links

x