Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাইকোর্ট: ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, এই কর পরিশোধের জন্য ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে।

এর আগে, ২০২৪ সালের অক্টোবরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট। 

তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা যাবে বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

   

About

Popular Links

x