Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, অভিভাবকদের মুচলেকা

ছাত্রীর বাল্যবিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। অল্প সময়ের ব্যবধানে একই বিদ্যালয়ের এতসংখ্যক ছাত্রীর বাল্যবিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাল্যবিয়ের তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার বিকালে তালার ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের ইউএনওর কার্যালয়ে তলব করা হয়। সেখানে হাজির হয়ে অভিভাবকরা অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের বিষয়টি স্বীকার করেন।

পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের শ্বশুরবাড়িতে না পাঠিয়ে বাবার বাড়িতে রাখার এবং তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অভিভাবকরা। এরপর শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ইউএনও জানিয়েছেন, মুচলেকার শর্ত অমান্য করে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনো শিক্ষার্থীর বিয়ে দেওয়া হলে বা তাকে শ্বশুরবাড়িতে পাঠানো হলে সংশ্লিষ্ট অভিভাবকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বাল্যবিয়ে প্রতিরোধে সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হচ্ছে।

   

About

Popular Links

x