Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহবাগ এলাকায় একঘণ্টায় দু’টি মরদেহ উদ্ধার

তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

রাজধানী শাহবাগের দুইটি পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশের ভাষ্য, দু’জনই ভবঘুরে প্রকৃতির। তাদের বয়স হবে আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x