Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

জুবাইদা রহমান: সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে

রবিবার রাজধানীর নভোথিয়েটারে এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

স্বাস্থ্যসেবা পাওয়া দেশের প্রতিটি নাগরিকের অধিকার বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ‘‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।’’ 

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। 

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। 

তিনি বলেন, ‘‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্যসেবা পাওয়াকে কোনো বিশেষ সুবিধা হিসেবে দেখার সুযোগ নেই; এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।’’ 

ডেঙ্গু প্রতিরোধে জনগণের ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ডা. জুবাইদা বলেন, ‘‘ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। রোগ প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে সচেতনতা ও সতর্কতার প্রয়োজন রয়েছে।’’ 

স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি আধুনিক মেডিক্যাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।

   

About

Popular Links

x