Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাত ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজন করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। 

নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল ও সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে। 

এর আগে, নির্বাচন কমিশন চলতি বছরের আগস্টে তফসিল ঘোষণা করে অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছিল। 

গত জুনে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তখনকার স্থানীয় সরকারমন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। তবে সেটি হয়নি। 

পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হচ্ছে- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন। 

ইসির পরিকল্পনা ও ভাষ্য অনুযায়ী, শুরুতে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করা হবে। 

   

About

Popular Links

x