Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

মঙ্গলবারের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন এফবিসিসিআই প্রশাসক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

শিল্প ও কল-কারখানাগুলোতে পূর্বের অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এফবিসিসিআই প্রশাসক জানান, ‌‌চলমান শিল্প উৎপাদন ও বিদ্যুৎ সংকট নিরসনে প্রধানমন্ত্রী ইতিবাচক ও আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকেই দেশের কল-কারখানাগুলোতে নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুতের সংকট কেটে যাবে এবং সরবরাহ পরিস্থিতি পূর্বের অবস্থায় ফিরে আসবে। ব্যবসায়ী নেতারা একে সভার সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও শিল্প খাতে গ্যাসের ঘাটতি কাটিয়ে উঠার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সরকারের দ্রুত পদক্ষেপ এবং বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির প্রক্রিয়ার ফলে আগামী কয়েক দিনের মধ্যেই দেশে মোট গ্যাস সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসবে। রাষ্ট্রীয় এই আশ্বাসে শিল্প মালিকদের মাঝে অচলাবস্থা কেটে যাওয়ার আশা তৈরি হয়েছে।

   

About

Popular Links

x