Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহ মেডিকেলের শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নতুন ভবনের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন। তিনি বলেন, “সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন লেগে যায়। এতে হাসপাতালে অবস্থানরত রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে এলাকাজুড়ে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়েছে।“

জুলহাজ উদ্দিন আরও জানান, ঘটনাস্থলে ময়মনসিংহ সদর ফায়ার স্টেশনের একটি দলও রওনা দিয়েছে। ধোঁয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে বলে জানান তিনি।

   

About

Popular Links

x