Wednesday, September 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো যে দেশ

গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এ নিষেধাজ্ঞা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট ও শ্রম প্রকল্পগুলোর অনুমোদন স্থগিত করেছে লাওস। গত ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়টি এ নির্দেশনা জারি করে দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। 

মানবপাচার, অনুপ্রবেশ, অনুমোদনহীন শ্রম দালাল এবং শ্রমিক এনে তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়া নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

২০২৬ সালের শেষ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ নিষেধাজ্ঞা।

এই আদেশের ফলে বাংলাদেশি নাগরিকের প্রবেশ বা কর্মসংস্থানের অনুমতি স্বাধীনভাবে দিতে পারবেন না দেশটির কোনো কোম্পানি, নিয়োগকর্তা এবং লেবার অপারেটররা।

নির্ধারিত চুক্তির সময়সীমা রয়েছে এমন বড় ধরনের সরকারি অনুমোদিত অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবে বলেও ওই নির্দেশনায় বলা হয়েছে।

 

   

About

Popular Links

x