কুমিল্লায় নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর মরদেহ পাওয়া যাওয়া ১৩ বছর বয়সী অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
পরে মিছিলটি নিয়ে কোটবাড়ি বিশ্বরোডের দিকে যেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের।
এ সময় অপ্রতিম হত্যার বিচার চেয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
এর আগে, সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজার পর চিরনিদ্রায় শায়িত করা হয় অপ্রতিমকে।



