Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে যুবকের ছুরিকাঘাতে নারীর প্রাণ গেলো

ওই নারীকে নিজ বাসায় ছুরিকাঘাত করা হয়, পরে হাসপাতালে মারা যান তিনি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

গাজীপুরে সানজিদা আক্তার (২৩) নামে এক নারীকে তার ভাড়া বাসায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত এক যুবক। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর নগরীর কোনাবাড়ি থানার আমবাগ (আতাউর মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার (২৩) বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে ছিলেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, নিহত সানজিদা আক্তার কোনাবাড়ির আমবাগ (আতাউর মার্কেট) এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সকালে অজ্ঞাত এক যুবক তার ভাড়া বাসায় গিয়ে তাকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় সানজিদার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। যুবকের পরিচয় নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

   

About

Popular Links

x