Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় ড্রেন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

পুলিশ বলছে, আতঙ্ক সৃষ্টি করতেই ককটেল সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

বগুড়া নগরীর সুত্রাপুর বাংলা স্কুলের পাশের ড্রেন থেকে পুলিশ ককটেল সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে। লাল টেপ দিয়ে ককটেলের আদলে মোড়ানো এসব বস্তুর ভেতরে বালু পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বগুড়া মহানগরীর সূত্রাপুর বাংলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়া নগরীর সুত্রাপুর বাংলা স্কুলের সামনে ড্রেনের মধ্যে ককটেলের মতো দেখতে কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। ওই বস্তুতে আঘাত করলে ভেতর থেকে বালু বেরিয়ে আসে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, স্থানীয় এক ব্যক্তি ড্রেনে ককটেল সদৃশ বস্তগুলো দেখতে পেয়ে মোবাইলে ফোন করেন। পরে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ড্রেনের মধ্যে কয়েকটি ককটেল সদৃশ্য বস্তু দেখতে পাওয়া যায়। পরে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে, সেগুলো ককটেল নয়।

ওসি বলেন, “কোনো দুর্বৃত্ত জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই ককটেল সদৃশ বস্তুগুলো রেখে গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। কারো জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x