Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোয়ালঘর থেকে উদ্ধার ককটেলসদৃশ ৩টি বস্তু

উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

যশোরের শার্শা উপজেলায় একটি গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের মো. ইউনুস আলীর বাড়ির সংলগ্ন আধাপাকা গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন গোয়ালঘর থেকে গরু বের করার সময় একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতরে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা স্থানীয়দের সহায়তায় গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগে থাকা তিনটি ককটেলসদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

   

About

Popular Links

x