Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে বাসে আগুন

পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

সাভারে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টা ৫৫ মিনিটের দিকে ‘সাভার পরিবহনের’ একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় রাখা ছিল।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম  জানান, রাত ২ টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। 

পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর প্রায় ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এছাড়া বাসের সিট কিছু অংশ আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x