Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

সমাজকল্যাণমন্ত্রী: শিক্ষার বাইরে থাকবে না কোনো শিশু

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিংবা সাধারণ শিশু, কাউকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রাখা হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে নবজাতক থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত সবাইকে সামাজিক সুরক্ষার একই ছাতার নিচে নিয়ে আসা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে লিডো বাংলাদেশ আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার্স: ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘শিশুদের মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করা প্রয়োজন। পরিবারহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে আশ্রয়ের পাশাপাশি শিশুদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সামাজিক উদ্যোগকে পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব, কারণ সরকার ও জনগণ একে অপরের পরিপূরক।’’

অনুষ্ঠানের মুক্ত প্রশ্নোত্তর পর্বে সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা সরাসরি মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবি ও প্রশাসনিক জটিলতার কথা তুলে ধরে। বিশেষ করে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ এবং নাগরিক সেবা প্রাপ্তিতে যেসব সমস্যা হয়, তা দ্রুত সমাধানের আশ্বাস দেন সমাজকল্যাণমন্ত্রী।

স্বেচ্ছাসেবী সংস্থা 'লিডো বাংলাদেশ' (লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, এসওএস চিলড্রেন ভিলেজ, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x