Monday, September 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে ৪ বছরের শিশুকে গলা টিপে হত্যা, ফুফু আটক

অভিযুক্ত নারগিস সুলতানা মানসিক রোগে ভুগছেন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে চার বছর বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ফুফুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারগিস সুলতানা (৫২) কে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম তাইফা সুলতানা (৪)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে তাইফাকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তারা বান্দরবান সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে বিকেলে খোঁজাখুঁজির একপর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা পাশের বাড়িতে তাইফার ফুফু নারগিস সুলতানা কচির বাসায় গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত নারগিস সুলতানা মানসিক রোগে ভুগছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, “আটক নারগিস সুলতানা হত্যার দায় স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“

   

About

Popular Links

x