Tuesday, October 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা

বর্তমানে সাতজন সোনাডাঙা ও কড়িয়া সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

নওগাঁর সাপাহার এবং জয়পুরহাটের কড়িয়া সীমান্তে সাতজনকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সাতজন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব। 

তিনি বলেন, ‘‘সকালে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে যায় এবং পুশইন প্রতিহত করে।’’  

তিনি আরও বলেন, ‘‘একই সাথে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় ৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এই চারজন একই পরিবারের বলে জানতে পেরেছি। বর্তমানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাদেরকে পুশ ব্যাক করাতে বিএসএফের সাথে আলোচনা চলছে। ওই সাতজন বর্তমানে সীমান্তের শূন্য লাইনে রয়েছে।’’ 

   

About

Popular Links

x