Tuesday, October 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

রণবীর কাপুরের ‘রামায়ণ’ সেটের কাছে আগুন

সোমবার (৫ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর শুটিং সেটের ঠিক বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (৫ অক্টোবর) মুম্বাইয়ের ফিল্ম সিটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এ অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে আলোচিত এই বিগ বাজেট প্রজেক্টের নিরাপত্তা নিয়ে সাময়িক উদ্বেগ তৈরি হয়। 

তবে গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সবচেয়ে বড় কথা এ ঘটনায় কেউ হতাহত হননি। 

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর কিছু সময় আতঙ্ক বিরাজ করলেও পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসার পর পুনরায় শুটিং শুরু হয়।

মহাকাব্যিক এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ চলতি বছরের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত রয়েছে এবং এর দ্বিতীয় পর্বটি আসবে ২০২৭ সালে। 

 

   

About

Popular Links

x