Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়লো

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বাড়ানোর আবেদন করেন তিনি। 

তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। 

একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাতে আসামিপক্ষের করা আবেদনও মঞ্জুর করেন আদালত। 

মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেইজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটি পরে পেজটির প্রচারে অংশ নেওয়া এবং এর দাম পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে বাদীপক্ষের অভিযোগ। 

এর আগে, ২০২৫ সালের নভেম্বরে অ্যাপোনিয়ার প্রশাসক আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে এই মামলা করেন। 

এদিকে, মামলার অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছিল। 

   

About

Popular Links

x