Tuesday, October 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

এমনকি এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী অযোগ্য বিবেচিত হতে পারেন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে দূতাবাস। এমনকি এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী অযোগ্য বিবেচিত হতে পারেন।

মঙ্গলবার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।"

   

About

Popular Links

x