রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় দ্রুত আগুন নির্বাপণ সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে হতাহত ও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।



