Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

রবিবার সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সবার আহ্বান করা হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে  জানিয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

   

About

Popular Links

x