Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ফলে ভোগান্তিতে পড়েছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজার হাজার যাত্রীরা

 

 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম

রাজধানীর উত্তরায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজলক্ষ্মী ও আজমপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার এক হাজারের বেশি শ্রমিক সড়কে নেমে আসেন।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন তারা।

পরে তারা বিমানবন্দর সড়কের দিকে সরে গেলে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়ক ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রীরা।  

উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবেল হক সংবাদমাধ্যমকে বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা আজ সকালে আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। পরে তারা বিমানবন্দরের দিকে সরে যান। তখন বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ ছিল।

   

About

Popular Links

x