Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

রাষ্ট্রপতি হওয়ার পর এটিই মির্জা ফখরুলের আহ্বান করা প্রথম সংসদ অধিবেশন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।”

গত ২১ অগাস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগের দিন সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে ১১ অগাস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

২৭ অগাস্ট শুরু হওয়া ওই অধিবেশন চলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত, এ সময়ে নয়টি বৈঠক হয়। তৃতীয় অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দেওয়া অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সে অধিবেশনে ছয়টি বিল উত্থাপন ও ছয়টি বিল পাস হয়। এছাড়া ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

   

About

Popular Links

x