Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম

ঢাকার সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অবস্থিত ওই মার্কেটে আগুন লাগে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী জানান, সন্ধ্যা ৬টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ট্যানারি ফায়ার সার্ভিসের দুই ইউনিট এবং সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

   

About

Popular Links

x