Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট রবিবার পর্যন্ত স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার মুখে যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট আগামী রবিবার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত করা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি গণমাধ্যম এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে যাত্রীদের সময়মতো জানিয়ে দেওয়া হবে।

তবে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে সৌদি গমনেচ্ছুক যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। সেখানে বাতিল হওয়া রুটগুলোর বাড়তি যাত্রীদের চাপ সামলাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিমান কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বড় আকারের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে, যার ফলে প্রতিটি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসনের সুযোগ তৈরি হয়েছে। একই সাথে জেদ্দা রুটে নতুন করে আরও ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেকোনো টিকিট পরিবর্তন, পুনঃনির্ধারণ ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

   

About

Popular Links

x