Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

এর আগে, গত শনিবার প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তা‌র করেছে এসআরবি-৩। 

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তা‌র করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওই পাঁচ জন কারা তা জানা যায়নি।  

এসআরবি জানায়, ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রশ্ন ফাঁসে জড়িত অর্থদাতাদের ধরতে অভিযান এখনো চলমান রয়েছে।

এর আগে, গত শনিবার যুব উন্নয়নের প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। 

পরে, অভিযোগ তদন্তে শনিবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তবে, কমিটির তদন্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। 

   

About

Popular Links

x