সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে পুরাতন সিনেমা হল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ অপূর্ব সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্গাপুরের অন্যতম সন্ত্রাসী তাজুল ইসলামের সহযোগী।
বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তেলনজিয়া গ্রামে বাড়ির পাশে দোকানে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।



