Wednesday, October 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী

সন্তান প্রসবের যাবতীয় চিকিৎসার খরচ বহন এবং কর্মসংস্থানেরও আশ্বাস দেওয়া হয়েছে

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

অভাবের তাড়নায় গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সেই অসহায় নারী আঁখির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই পরিবারকে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি সন্তান প্রসবের যাবতীয় চিকিৎসার খরচ বহন এবং কর্মসংস্থানেরও আশ্বাস দেওয়া হয়েছে।

সম্প্রতি ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উঠে আসে অনাগত সন্তানকে নিয়ে আঁখির চরম আকুতি ও পারিবারিক অসহায়ত্বের গল্প। প্রকাশিত প্রতিবেদনটি নজরে আসার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারটির খোঁজ নিতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ার পর পরিবারটির সন্ধান করে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়।

জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আঁখির স্বামী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। স্বামীর চিকিৎসা খরচ চালাতে ও সংসার চালাতে গিয়ে পরিবারটি চরম ঋণের বোঝার মুখে পড়ে। সেই পাওনা টাকা পরিশোধের পথ না পেয়ে বাধ্য হয়ে আঁখি তাঁর অনাগত সন্তান ‘বিক্রি’ করার মতো কঠিন ও হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা ভাবেন।

পরিবারটির আকুতি জানতে পেরে প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তার পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটির হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সন্তান প্রসবের সব ধরনের আইনি ও চিকিৎসাসেবার ব্যয়ভার বহনের পাশাপাশি স্থায়ী কর্মসংস্থানের মাধ্যমে পরিবারটিকে স্বাবলম্বী করে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x