Wednesday, October 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বল পুকুরে পড়ে গিয়েছিল, তুলতে গিয়ে পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে যাওয়া যমজ ভাইদের বয়স দুই বছর

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায়ৎপুকুরের পানিতে ডুবে মো.হুজাইফ (২) ও মো. আকরাম (২) নামের যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু মেরকুটা গ্রামের সৌদি প্রবাসী মো.আক্কাস মিয়ার সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে পরিবারের দুই শিশুসন্তান বাড়ির পাশে খেলছিল। 

স্বজনদের ধারণা, খেলতে খেলতে তাদের সঙ্গে থাকা বলটা পুকুরে পড়ে যায়। সেটি উঠাতে গিয়েই পানিতে ডুবে যায় দুই শিশু।

কিছুক্ষণ পর পুকুর পাড় দিয়ে পথচারী হেঁটে যাওয়ার সময় নিহত দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাদের নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের অনাপত্তি থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। 

   

About

Popular Links

x