Thursday, October 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

তুরাগ নদে মিললো বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

এরআগে গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

নিহত ওই কর্মকর্তার নাম কে এম তাহসিন সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে পরিবারসহ তিনি। তার বাবা কে এম এনায়েত হেলাল। এরআগে গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি। 

ময়নাতদন্তের জন্য তার মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে নৌ পুলিশ কর্মকর্তা ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

   

About

Popular Links

x