Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরের সড়কে আজও পোশাক শ্রমিকদের অবরোধ

যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামীরা

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম

রাজধানীর মিরপুরে কয়েকটি সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। এতে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪ ছাড়াও কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ আছে। এছাড়া, মিরপুর ১০ নম্বরের মেট্রোস্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শতাধিক শ্রমিক নেমে আসেন রাস্তায়। সকাল ১০টার দিকে শ্রমিকেরা মিরপুর–১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। তখন বেশ কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। একইসময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনাও ঘটে।

ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন বলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল রাতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

রবিবার বোর্ড গঠন করে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বলেও তিনি জানান।

   

About

Popular Links

x