Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

 গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

গাজীপুরে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবির প্রেক্ষিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাথমিকভাবে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় করা হয়েছে এ বিজিবি মোতায়েন।

মোহাম্মদ আমজাদ হোসাইন আরও জানান, পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মূলত শিল্প পুলিশকে সহযোগিতা করার জন্য মোতায়েন করা হয়েছে।

ওইসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশকে সহযোগিতা করবে তারা। প্রয়োজনে প্লাটুনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

 

   

About

Popular Links

x