Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

থামছেই না হাম ও উপসর্গে প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৬ জনের। তবে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। 

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১ নভেম্বর সকাল ৮টা থেকে ২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য নথিভুক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫। 

এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৯১ জনের। সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫২ এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ হাজার ৩৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৬৫ জন। 

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ২ লাখ ৬ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন। 

   

About

Popular Links

x