Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে তাকে

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

ঢাকার সাভারে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। 

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় একটি পুলিশি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।

শনিবার সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
গ্রেপ্তার মুহিত সোবহান সিংগাসার (কাউন্দিয়া) এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত সোবহান স্বীকার করেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সময় পুলিশি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x