Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেলপথে বড় পরিবর্তন, ঢাকা থেকে ৪ ঘণ্টায় যাওয়া যাবে দিনাজপুর!

দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

ঢাকা-দিনাজপুর-রেল যোগাযোগ ব্যবস্থা স্বল্প সময়ে অর্থাৎ ৪-৫ ঘণ্টায় নিয়ে আসতে সরকারের রেল বিভাগ সাড়ে ৩১ হাজার কোটি ব্যয়ে নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গত ১৩ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত লোকোমোটিভ রেল কারখানা পরিদর্শন শেষে স্থানীয় রেল বিভাগের কর্মকর্তা ও প্রকৌশলীদের সাথে বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই ধরনের তথ্য প্রকাশ করেছেন।

রেল বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী দিনাজপুর-ঢাকা রেল যোগাযোগ ব্যবস্থা এবং বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথ স্থাপনের জন্য পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, “দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরমধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে।” 

শেখ রবিউল আলম এসব তথ্য বৈঠকে রেল বিভাগের কর্মকর্তা এবং প্রকৌশলীদের অবহিত করেন।

বিধি অনুযায়ী দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে এসব লোকোমোটিভ ক্রয় করা হবে। এগুলো দেশে পৌঁছাতে আরও দু’বছর সময় লাগতে পারে।

শেখ রবিউল বলেন, “রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন লোকোমোটিভ সংগ্রহের পাশাপাশি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। দ্রুততম সময়ে এসব লোকোমোটিভ সংগ্রহ করা গেলে রেলওয়ের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।”

বর্তমান রেল বিভাগের পরিকল্পনা বাস্তবায়নের পথে সময় সংক্ষেপ করতে নতুন রেলপথ স্থাপনের কার্যক্রমের গতি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঈদ যাত্রায় ২৪ ঘণ্টার জ্যাম এবং ট্রেনে ঈশ্বরদী হয়ে সারাদিনের দুর্বিষহ ভোগান্তির অবসান হতে যাচ্ছে। দ্রুতগামী ট্রেন সার্ভিসে ঢাকা থেকে দিনাজপুর পৌঁছানো যাবে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টায়।

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে নির্মিত হচ্ছে বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি ডুয়েলগেজ রেলওয়ের কর্ড লাইন পথ। এতে ব্যয় হচ্ছে ১২,৪০০ কোটি টাকা। নির্মাণ কাজ সম্পন্ন হলে ট্রেনের দূরত্ব কমবে ১,১৪ কি.মি.। ফলে সান্তাহার ও ঈশ্বরদী যেতে সময় বাঁচবে ৩ থেকে ৪ ঘণ্টা।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহসড়কে ১৯ হাজার ৫৬ কোটি টাকা ব্যয়ে ১৯০ কি.মি. মহাসড়কের নির্মাণ কাজের ৯৫% রও বেশি সম্পন্ন হয়েছে। এতে থাকছে সার্ভিস লেনসহ ৬ লেনের সুবিধা, ৯টি ফ্লাইওভার ও ২২টি ওভারপাস। 

সিরাজগঞ্জ হাটিকুমরুলের ৭৭% কাজ শেষ হয়েছে। হাটিকুমরুল আন্তর্জাতিক ইন্টারচেঞ্জটি চালু হলে উত্তরাঞ্চলের ১৬ জেলার গাড়ি কোনো সিগন্যাল ছাড়াই ঢাকা বা নিজ জেলায় চলে যাবে।

   

About

Popular Links

x