Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত, আবেদন করবেন যেভাবে

বিধিমালায় অনুযায়ী ৯০ দিন পর আবেদনের সুযোগ নেই 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনও ব্যক্তি (চালকসহ) বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা পেতে পারেন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানায় বিআরটিএ। 

পোস্টে বলা হয়, এ সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২-এ চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর বা অনলাইনে বিএসপি’র মাধ্যমে আবেদন করতে হবে।

পোস্টে আরও বলা হয়েছে, সহায়তার পরিমাণ মৃত্যুর ক্ষেত্রে অন্যূন ৫ লাখ, অঙ্গহানির ক্ষেত্রে অন্যূন ৩ লাখ, গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা।

অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হয়। বিধিমালায় অনুযায়ী ৯০ দিন পর আবেদনের সুযোগ নেই। 

   

About

Popular Links

x