ইসলামী ফ্রন্টের নেতা ও একটি টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীকে হত্যার ১২ বছর পর আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে মামলাটির কার্যক্রম।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন।
আগামী ৬ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে ভার্চুয়ালী চার্জ পড়ে শোনানো হয়। জামিনে থাকা তিন আসামির পক্ষে অব্যাহতির আবেদন নামঞ্জুর করা হয়।
তবে অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে কোনো শুনানি হয়নি, বলেও জানান তিনি।



