Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের জন্য সুখবর

এরইমধ্যে কয়েকটি মসজিদে পাইলট প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহে নান্দাইলে উপজেলায় আয়োজিত এক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, “ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ হলে তালিকা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব মসজিদে এ ভাতা পৌঁছে দেওয়া হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা প্রদানের কর্মসূচি চালু করেছেন। ইতোমধ্যে কয়েকটি মসজিদে পাইলট প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে।”

প্রকল্পের অভিজ্ঞতা ও কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সারা দেশের মসজিদগুলোকে এ কর্মসূচির আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় অবদান বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।”

এদিন নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

   

About

Popular Links

x