টানা নয় দফা কমার পর আবার স্বর্ণের দামে পরিবর্তন, ভরি কত?

সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

টানা নয় দফা কমার পর আবার দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 

সোমবার (২৩ নভেম্বর) সকালে মূল্যবান এ ধাতুটির দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩,১৪৯ টাকা বাড়িয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৮, ১১৩ টাকা। 

মাত্র একদিন আগে ভরিতে ৬,১৮১ টাকা কমানোর পর সোমবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

২১ ক্যারেটে বেড়েছে ভরি প্রতি প্রায় ২,৯৭৪ টাকা এবং ১৮ ক্যারেটে বেড়েছে প্রায় ২,৫৬৬ টাকা।

রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০

টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।