পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত বুখিনস্কি ইয়েভজেনি (৪৮) প্রকল্পে অ্যাটমটেক এনার্গো (এটিই) কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে।”



